শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

খালেদার চেয়ার ফাঁকা রেখে বিএনপি নেতাদের ইফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারাবন্দি খালেদা জিয়ার চেয়ারটি ফাঁকা রেখেই ইফতার করলেন বিএনপি নেতারা। শুক্রবার (১৮ মে) রাজধানীর লেডিস ক্লাব মিলনায়তনে ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

প্রতি বছর প্রথম রমজানে এই ইফতারের আয়োজন করেন খালেদা জিয়া নিজেই। এতিম শিশুদের পাশে বসিয়েই তিনি ইফতার করতেন। এবার প্রথম রমজানে বিএনপির পক্ষ থেকে এতিমদের জন্য সেই আয়োজন করা হয়। চেয়ারপারসনের সম্মানে মঞ্চে মাঝের আসনটি খালি রাখা হয়। অন্য চেয়ারগুলোতে নেতারা ও এতিম শিশু এবং ওলামা মাশায়েখরা বসেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা হওয়ায় বর্তমানে কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন। রমজানের প্রথম দিনে কারা কর্তৃপক্ষের দেয়া খাবার দিয়েই ইফতার সেরেছেন খালেদা জিয়া। তার ইফতারে খেজুর, পেঁয়াজি, ছোলা-মুড়ি ও শরবতের পাশাপাশি কিছু ফল ছিল বলে একাধিক কারা কর্মকর্তা জানিয়েছেন।

রমজানের দ্বিতীয় দিনে শনিবার লেডিস ক্লাবে রাজনীতিবিদদের সম্মানে ইফতারের আয়োজন করেছে বিএনপি। তবে এ ইফতারে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ১৪ দলের শরিক কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।

এতিমদের সঙ্গে ইফতারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ