শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব

অনেক অপরাধ করেছেন খালেদা: নৌমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেগম খালেদা জিয়া অনেক অপরাধ করেছেন বলেই বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

একদিকে যেমন তিনি এতিমদের টাকা আত্মসাৎ করেছেন অন্যদিকে গাড়িতে পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করেছেন।

তাদের মালামাল ধ্বংস করেছেন। এসকল মামলায় তাকে জামিন নিতে হবে। না হলে মুক্তি পাবেন না। বললেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

শুক্রবার সকালে মাদারীপুর সার্কিট হাউসে অসহায় ও দুঃস্থদের মধ্যে ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে কয়েক ডজন মামলা রয়েছে উল্লেখ করে নৌমন্ত্রী আরও বলেন, শুধু জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেলেই খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হতে পারবেন না।

তার বিরুদ্ধে যেসকল মামলা রয়েছে আইনগতভাবে জামিনের পর খালেদা জিয়া মুক্তি পাবেন। জামিন নেয়া ছাড়া খালেদা জিয়া কখনই কারাগার থেকে মুক্ত হতে পারবেন না।

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ওবায়দুর রহমান কালু খান, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান পল্লবী হাসান প্রমুখ।

আরো পড়ুন- এক নবমুসলিমের সাহরিবিহীন ২০ঘণ্টা রোজার স্মৃতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ