শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী

রেলের জন্য ১০টি ইঞ্জিন কিনতে চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  রেলপথ মন্ত্রণালয় এডিবির অর্থায়নে বাংলাদেশ রেলওয়ের জন্য ২৯৭ কোটি টাকায় ১০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহে কোরিয়ার একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে।

বৃহস্পতিবার রেলভবনে এক অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) মো. শাসসুজ্জামান এবং কোরিয়ার হুন্দাই রোটেমের পরিচালক (গ্লোবাল রেল) কোয়াং কুন উন এই চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী ২৪ মাসের মধ্যে ইঞ্জিনগুলো সরবরাহ করবে হুন্দাই। এ জন্য তাদের দিতে হবে ২৯৭ কোটি ৬৩ লাখ ৩০ হাজার ৫৬০ টাকা। এডিবির অর্থায়ন থেকে এই অর্থ পরিশোধ করা হবে।

রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, বাংলাদেশ রেলওয়ে লোকোমোটিভ সঙ্কটে ভুগছে। বহরের অধিকাংশ ইঞ্জিনের মেয়াদ পার হয়ে গেছে। কাজেই আমাদের জন্য এ চুক্তি খুবই গুরুত্বপূর্ণ।

সরবরাহের কাজ পাওয়া প্রতিষ্ঠানের প্রতিানিধিকে যথাসম্ভব স্বল্প সময়ে লোকোমোটিভের একটি চালান সরবরাহের অনুরোধ জানান মন্ত্রী।

তিনি বলেন, বর্তমানে ২৭০টি কোচ রেলবহরে চলছে। এছাড়া ২৫০টি কোচ নির্মাণাধীন অবস্থায় আছে। আরও ১৫০টি কোচ দক্ষিণ কোরিয়া সরকারের অর্থায়নে কেনার প্রক্রিয়া অব্যাহত আছে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, মহাপরিচালক মো. আমজাদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন- মহিমান্বিত রমজানে মধ্যরাতে জেগে উঠলো রোজাদার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ