বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

রাসায়নিক মেশানো হাজার মণ আম ধ্বংস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্ধারিত সময়ের আগেই আড়তে এনে রাসায়নিক মিশিয়ে পাকিয়ে বাজারে বিক্রির  আয়োজন চলছিল; কিন্তু তার আগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়ে এক হাজার মণ আম।

রোজা শুরুর আগের দিন বৃহস্পতিবার ঢাকার যাত্রাবাড়ীতে ফলের আড়তে অভিযান চালিয়ে ১ হাজার মণ আমের পাশাপাশি প্রায় ৪০ মণ পোকা ধরা খেজুরও ধ্বংস করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী হাকিম সারোয়ার আলম আগামী ২২ মের আগে কাউকে আম না কেনার অনুরোধ জানিয়েছেন; কেননা ওই সময়ের আগে রাজশাহী ও সাতক্ষীরার বাগানের আম পরিপক্ক হবে না বলে সেগুলোকে কৃত্রিমভাবে পাকানো হতে পারে।

কাঁচা এই আমকে পাকানো হয়েছিল রাসায়নিক দিয়ে। কাঁচা এই আমকে পাকানো হয়েছিল রাসায়নিক দিয়ে।
সাতক্ষীরা এলাকার আম ২২মে এবং রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের আম ৫ জুনের আগে বাজারে আনার বিষয়ে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা।

রাজশাহী থেকে ফজলী, গোপালভোগ, ল্যাংড়া, হিমসাগরসহ বিভিন্ন প্রজাতির আম এবং সাতক্ষীরা থেকে ল্যাংড়া ও হিমসাগর আম দেশের বিভিন্ন বাজারে যায়।

ওই সব অঞ্চলের বাগানের আম পরিপক্ক হওয়ার আগেই রাজধানীর বাজারে বিভিন্ন দোকানে পাকা আম দেখা যাচ্ছে, যা হওয়ার কথা নয়।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার যাত্রাবাড়ীর ফলের আড়তে অভিযানে যায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত, এর সহায়তায় ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও বিএসটিআই।

যাত্রাবাড়ীর ফলের আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা রাসায়নিকযুক্ত আমের স্তূপ। যাত্রাবাড়ীর ফলের আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা রাসায়নিকযুক্ত আমের স্তূপ।

সকাল থেকে বিকাল পর্যন্ত চালানো এই অভিযানে রাসায়নিক মিশিয়ে আম পাকানোয় নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত করা হয়। জব্দ করার পর বুলডোজার দিয়ে নষ্ট করে ফেলা হয় প্রায় ১ হাজার মন আম।

র‌্যাবের হাকিম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাগান থেকে অপরিপক্ক আম সংগ্রহ করে আড়তে এনে রাসায়নিক দিয়ে এগুলো পাকানো হয়।

“এসব আমে ক্ষতিকারক ইথোফেন, কার্বাইড ও অন্যান্য রাসায়নিক উপাদান স্প্রে করার পর খুব অল্প সময়ের মধ্যে হলুদবর্ণ ধারণ করে। এরপর তা বাজারে ছাড়া হয়। এগুলো খেলে ক্যান্সারসহ নানা ধরনের রোগ হওয়ার আশঙ্কা রয়েছে।”


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ