বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

মাহাথির ক্ষমতায় থাকবেন দুই বছর, পরে দেশ চালাবে ইব্রাহিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মালায়েশিয়ার সংস্কারবাদী রাজনীতিক আনোয়ার ইব্রাহিম , তার দেশের জন্য এক নতুন ভোরকে স্বাগত জানিয়ে বলেন দেশের জন্য নতুন দিনের সূচানা হয়েছে।

রাজার ক্ষমা পাবার পর আনোয়ারের তিন বছরের কারাদন্ড শেষ হলো আজই। কুয়ালালামপুরের হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় ৭০ বছর বয়সী এই রাজনীতিককে শত শত সমর্থক স্বাগত জানান ।

ঘাড়ে ব্যথা পাওয়ায় সেখানে তার চিকিৎসা চলছিল। আনোয়ার ইব্রাহিম, মালায়েশিয়ার রাজা পঞ্চম সুলতান মোহাম্মদের সঙ্গে দেখা করতে যান।

গত সপ্তার সংসদ নির্বাচনে তাঁর Alliance of Hope দলটি জয়লাভ করায় কালিমালিপ্ত প্রধানমন্ত্রী নাজিব রাজাক এবং তাঁর বারিসান ন্যাশনাল জোট ক্ষমতাচ্যুত হয়। এই দলটি এক নাগাড়ে ছয় দশক মালায়েশিয়ার ক্ষমতায় ছিল।

আনোয়ার দলের এই বিজয়ের জন্য মালায়েশিয়ার জনগণের প্রশংসা করেন এবং বলেন যে ধর্ম বর্ণ নির্বিশেষে তারা মুক্তি ও গণতন্ত্রের নীতির পাশে দাঁড়িয়েছে। আনোয়ার এবং ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মদের মধ্যে বোঝাপড়া হওয়ায় দলটির বিজয় সম্ভব হয়েছে।

আনোয়ার বলছেন তিনি মাহাথিরকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু মাহাথিরের মন্ত্রী সভায় যোগ দেয়ার ব্যাপারে তার কোন পরিকল্পনা নেই। বিশ্বের সব চেয়ে বয়স্ক নির্বাচিত নেতা, মাহাথির বলছেন তিনি দু বছর ক্ষমতায় থাকবেন, তার পর আনোয়ারের হাতে ক্ষমতা হস্তান্তরিত করবেন। তার আগে তাকে সংসদে পুননির্বাচিত হতে হবে।

আরো পড়ুন- স্বাগত হে মাহে রমজান!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ