শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আওয়ামী লীগের জনসভার খাবার খেয়ে হাসপাতালে ২ শতাধিক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুধবার ঝিনাইদহের কোটচাদপুরে একটি জনসভার খাবার খেয়ে ২ শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। উপজেলার মেইন বাসস্ট্যান্ডে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাবেক সংসদ সদস্য পারভীন তালুকদার মায়া এই সমাবেশের আয়োজন করে।

সেখানে পরিবেশিত বিরিয়ানি খেয়েই এই অসুস্থ হওয়ার ঘটনা ঘটে।

দুপুর ১টার দিকে জেলার কোটচাদপুর উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লতার সভাপতিত্বে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়।

এরপর বিকেল ৩ টার দিকে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরিয়ানি সরবরাহ করা হয়। এই খাবার খেয়ে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রায় দুই শতাধিক মানুষ কোটাচদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ