শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

চট্টগ্রামে জাকাত নিতে গিয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের সাতকানিয়ায় কবির স্টিল রিরোলিং মিলস লিমিটেডের (কেএসআরএম) জাকাত ও ইফতার সামগ্রী সংগ্রহের সময় পদদলিত হয়ে ৯ নারী-শিশুর মৃত্যুর ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে বলে জানা যায়।

মঙ্গলবার বিকালে কেএসআরএম এর ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বাড়ির পাশ্ববর্তী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এরা হলেন সাতকানিয়ার মক্কার বাড়ির ছিদ্দিক আহমদের ছেলে মুরিদুল আলম প্রকাশ মুরাদ (২৭), পূর্ব গাটিয়াডাঙ্গার জাকির হোসেনের ছেলে মো. ইদ্রিছ (২৬), আমিলাইশ এলাকার সোলায়মানের ছেলে হাবিব আহমদ সাহেদ (৩২) এবং হাঙ্গরমুখ (খন্দকার পাড়া) এলাকার মো. ইদ্রিছের ছেলে আজগর আলী (২৮)।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন বলেন, ‘জাকাত ও ইফতার বিতরণের সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এদের ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

উল্লেখ্য, গত সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নলুয়া ইউনিয়নের গাটিয়াডাঙ্গা গ্রামের হাঙ্গরমুখ এলাকার কাদেরিয়া মুঈনুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে জাকাত ও ইফতার নিতে এসে পদদলনের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ৯টি মরদেহ উদ্ধার করে।

সকালে কেএসআরএম ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শাহজাহানকে প্রধান আসামি করে নিহত হাসিনা আক্তারের স্বামী মোহাম্মদ ইসলাম বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

আরো পড়ুন- জার্মানিতে মদের বোতলে কালিমাখচিত সৌদি পতাকা, মুসলিমদের ক্ষোভ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ