শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব

শেখ হাসিনাকে তুরস্কের প্রধানমন্ত্রীর ফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের গতকারের ইস্যুতে ওআইসি এক জরুরি বৈঠক ডেকেছে শুক্রবার। ইস্তাম্বুলে সে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বৈঠকে অংশ নেয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়েলদ্রিম।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০মিনিটে এই টেলিফোন করে তিনি ওআইসির বৈঠকে অংশ নেয়ার আহ্বান জানান।

জানা যায়, টেলিফোনে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ১৫ মিনিট কথা হয়।

তুরস্কের প্রধানমন্ত্রী বলেন, ১৮ মে প্যালেস্টাইনের ব্যাপারে ওআইসি একটি বিশেষ সামিট আহ্বান করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এটি একটি সময়োচিত পদক্ষেপ।

মুসলিম উম্মাহকে এক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইসরাইলের শক্তি প্রয়োগ মানবাধিকার লঙ্ঘন।

ফিলিস্তিন ইস্যুতে ওআইসির জরুরি সভা শুক্রবার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ