শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব

ফিলিস্তিন ইস্যুতে ওআইসির জরুরি সভা শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: ফিলিস্তিনের রক্তাক্ত ঘটনার প্ররিপ্রেক্ষিতে ওআইসির এক জরুরি শীর্ষ সন্মেলন আগামী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত হবে।

সংস্থাটি এক বিবৃতিতে আরো জানায়, ত্রয়োদশ ইসলামি সন্মেলন সংস্থার প্রেসিডেন্ট তুর্কি প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগানের আহবানে এই শীর্ষ সন্মেলন অনুষ্ঠিত হবে।

তেলআবিব থেকে অধিকৃত কুদস শহরে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে গাজাভূখণ্ডে প্রতিবাদকারীদের ওপর দখলদার ইসরাইলি সেনাবাহিনী গতকাল এক দুগ্ধপোষ্য শিশুসহ ৬০ জন ফিলিস্তিনিকে হত্যা করে এবং এতে আরো ২৭৭১ আহত হয়।

উল্লেখ্য, ১৯৪৮ সালে ফিলিস্তিনিদের বাড়িঘর উচ্ছেদ করে ইসরাইল প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তির প্রতিবাদে এবং গতকালে গাজাভূগণ্ডে ইসরাইলি গণহত্যার প্রতিবাদের আজ ফিলিস্তিনজুড়ে ব্যাপক প্রতিবাদ হচ্ছে।

সূত্র: ওআইসির ওয়েবসাইট ও তুর্কিয়া আলআন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ