বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

পাকুন্দিয়ায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও মাহে রমজানকে স্বাগত জানিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে স্বাগত মিছিল হয়েছে।

সোমবার বাদ আছর পাকুন্দিয়া বাজার জামে মসজিদ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাকুন্দিয়া উপজেলা শাখার উদ্যোগে মিছিল শুরু হয়। পরে মিছিলটি পৌর সদরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে হবে, যাতে মুসলিমদের সিয়াম সাধনায় বিঘ্ন সৃষ্টি না হয়। রমজান মাসে দিনের বেলা সকল প্রকার খাবারের হোটেল বন্ধ রাখতে হবে। এমনকি প্রকাশ্যে ধূমপান ও খাদ্যগ্রহণ থেকে বিরত রাখার জন্য যথাযত ব্যবস্থা গ্রহণ, সকল প্রকার বেহায়াপনা ও অশ্লীলতা বন্ধের দাবি জানান।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা তোফায়েল আহমাদ, মুজাহিদ কমিটির সভাপতি জুলফিকার আলী, সেক্রেটারি কামাল উদ্দিন, ইশা ছাত্র আন্দোলনের সভাপতি সাকিবুল হাসান, সহ সভাপতি নূরুল জান্নাত মান্না, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম প্রমুখ।

রমজান উপলক্ষে কুরআন বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ