বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

নাটোরে ভুয়া ওসি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওসি পরিচয় দিয়ে পুলিশে চাকরি পাইয়ে দেয়া ও মামলা থেকে খালাস করে দেয়ার আশ্বাসে নগদ দুই লাখ সাত হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বড়াইগ্রামে ভুয়া আবু জাফর (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়। আটক আবু জাফর বড়াইগ্রামের পারকোল গ্রামের দুদু মিয়ার ছেলে।

মামলা ও থানা সূত্রে জানা যায়, প্রায় পাঁচ মাস আগে আবু জাফর উপজেলার ভবানীপুর গ্রামের সুলাইমান ব্যাপারীর কাছে নিজেকে ওসি (তদন্ত) পরিচয় দেয়।

পরে সে সুলাইমান ব্যাপারীর কলেজ পড়ুয়া ছেলে শান্তকে পুলিশের কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে ৫ লাখ টাকা লাগবে বলে জানায়।

তার কথায় বিশ্বাস করে সুলাইমান চলতি বছরের ১২ জানুয়ারী প্রথম দফায় ৬৭ হাজার টাকাসহ বিভিন্ন সময়ে সরাসরি ও বিকাশ মাধ্যমে মোট ১ লাখ ৫৭ হাজার টাকা দেন।

আরো পড়ুন- চলে গেলেন পা হারা ফিলিস্তিনি যোদ্ধা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ