শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ (৫৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে সৌদি আরবের তায়েফ শহরে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

তায়েফ থেকে প্রবাসী বাংলাদেশি আল আমিন জানান, মোবাইল ফোনে দেশে কথা বলতে বলতে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার ধাক্কা দিলে আবুল কালাম গুরুতর আহত হয়। পরে স্থানীয় তায়েফ জেনারেল হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।

বর্তমানে তার লাশ তায়েফ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দেশে পাঠানো হবে বলে জানান জেদ্দা কনস্যুলেট শ্রম কর্মকর্তা আমিনুল হক।

নিহত আবুল কালাম আজাদের বাড়ি লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে।

কুরআন সংশোধনের দাবির প্রতিবাদে তুরুস্কে ফ্রেঞ্চ শিক্ষা কার্যক্রম স্থগিত
হৃদয় ও মস্তিস্কের হেফাজত