শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম

রমজানে ব্যবসা করতে হবে সেবার মনোভাব নিয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পবিত্র রমজান মাসে সেবার মনোভাব নিয়ে ব্যবসা করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ।

তিনি বলেন, চিনি, তেল, ছোলা, পিঁয়াজ, রসুন, খেজুরসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদার তুলনায় কয়েকগুণ বেশি মজুত রয়েছে, সরবরাহ স্বাভাবিক।

এ সকল পণ্যের সংকট বা মূল্য বৃদ্ধির কোন সম্ভাবনা নেই উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, যদি কৃত্রিম উপায়ে কোন পণ্যের মূল্য বৃদ্ধি বা মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থা কঠোরভাবে বাজার মনিটরিং করবে।

বাজারের প্রকৃত চিত্র তুলে ধরে সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যম প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশের প্রচার মাধ্যমকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করার প্রতি জোর আহবান জানান তিনি।

তোফায়েল আহমেদ রোববার বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি পর্যালোচনাসহ মূল্যবৃদ্ধির কারসাজি রোধকল্পে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

কুরআন সংশোধনের দাবির প্রতিবাদে তুরস্কে ফ্রেঞ্চ শিক্ষা কার্যক্রম স্থগিত
ভাইকে বাঁচাতে গিয়ে ভাতিজার হাতে চাচা খুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ