শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

পদ ছাড়লেন নাজিব রাজাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচনে বিশাল পরাজয়ের পর দুর্নীতির দায়ে বিচারের মুখোমুখি নাজিব রাজাক এবার বারিসান ন্যাশনাল ও দ্য ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও)এর শীর্ষ পদ ছাড়লেন ।

দলের শীর্ষ নেতাদের নিয়ে সংবাদ সম্মেলনে রাজাক বলেন,আমি দ্য ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) এর প্রেসিডেন্ট এবং বারিসান ন্যাশনাল'র এর সভাপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছি।

ইউএমএনও পলিটিক্যাল ব্যুরো মিটিংয়ে ইউএমএনও প্রেসিডেন্ট হিসেবে ডাতুকে সেরী ড. আহমদ জাহিদ হামিদীর নাম ঘোষণা করেন রাজাক। ইউএমএনও'র সহ-সভাপতি ডাতুক সিরী হিশামউদ্দীন হুসেনকে বারিসানের ডেপুটি চেয়ারম্যান ঘোষণা করা হয় এসময়।

শীর্ষ পদ ছাড়লেও দলের সঙ্গে থেকে দলকে সব ধরনের সহযোগিতা করার আশা প্রকাশ করেছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

জার্মানিতে মদের বোতলে কালিমাখচিত সৌদি পতাকা, মুসলিমদের ক্ষোভ
ইরাকের ভোটকেন্দ্রে পুলিশের শরীর বানানোর ভিডিও ভাইরাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ