শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম

‘জাতীয় পার্টিকে বিলীন করতে বিএনপি ষড়যন্ত্র করেছিল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টিকে বিলীন করে দেওয়ার জন্য বিএনপি ষড়যন্ত্র করেছিল বলে মন্তব্য করেছেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

রোববার তিনদিনের সফরে রংপুর এসে তিনি স্থানীয় সার্কিট হাউসে সাংবাদিকদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগকে সহায়তা করবে জাতীয় পার্টি।

“আওয়ামী লীগ দেশে ব্যাপক উন্নয়ন করেছে। সমুদ্র জয় করেছে, মহাকাশ জয় করেছে; কিন্তু মানুষের মনে জায়গা করে নিতে পারেনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, নিরপেক্ষ নির্বাচন দেওয়া অত্যন্ত কঠিন। খুলনা ও গাজীপুর সিটি নির্বাচন নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে নির্বাচন যেন সুষ্ঠু হয় সে ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

“আগামী নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হলে কী হবে তা আমি বলতে চাই না। তবে আমাকে সঙ্গে নিয়ে হোক আর যেভাবেই হোক আওয়ামী লীগকে ক্ষমতায় আসতেই হবে।”

জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। আর জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলেই তা গ্রহণযোগ্য হবে বলে মনে করেন সাবেক রাষ্ট্রপতি ও সেনাশাসক এরশাদ।

“জাতীয় পার্টিকে বিলীন করার নানান ষড়যন্ত্র করেছিল বিএনপি; কিন্তু তারা পারেনি। আমার উপর অনেক নির্যাতন করেছিল। আমার মত কেউ নির্যাতন সহ্য করেনি। ২৭ বছর ক্ষমতার বাইরে থাকলেও মানুষের ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি এখনও টিকে আছে।”

এরশাদ বলেন, “আগে বলতাম ঘরে খুন বাইরে গুম। এখন বলি, ঘরে ধর্ষণ বাইরে চাকায় পিষ্ট। প্রতিনিয়ত সড়কে মানুষ মরছে। মানুষের জীবনের কোনো মূল্য নেই। মেয়েরা ঘরে ধর্ষিত হচ্ছে। কিন্তু বিচার পাচ্ছে না।”

আরো পড়ুন- মার্কিন দূতাবাস স্থানান্তরের দিনে জেরুসালেমে আজান নিষিদ্ধ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ