শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আমি বাংলাদেশকে ভালোবাসি : নোবেলজয়ী তাওয়াক্কল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইয়েমেনের নাগরিক শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী ও সাংবাদিক তাওয়াক্কল কারমান বাংলায় বেশ কিছু বাক্য উচ্চারণ করেছেন।

শনিবার (১২ মে) চট্টগ্রামে প্রতিষ্ঠিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ষষ্ঠ সমাবর্তনে যোগ দিয়ে বাংলাদেশ ও এখানকার মানুষের প্রতি অগাধ ভালোবাসা প্রকাশ করেন তিনি।

সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার সময় তাওয়াক্কল বলেন, আমি বাংলা ভাষার কিছু বাক্য বলবো।

আধো আধো বাংলায় তিনি বলেন, আমি বাংলাদেশকে ভালোবাসি। এরপর আবার বললেন, ‘জয় বাংলা।’

তাওয়াক্কল কারমান ২০১১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠা, বাক-স্বাধীনতা, নারীর অধিকার নিয়ে কাজ করছেন তিনি।

নারীদের উচ্চশিক্ষায় প্রতিষ্ঠিত আন্তজার্তিক মানের বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন তাকে এবার সম্মানসূচক ডি.লিট ডিগ্রি দিয়েছে।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টির এ সম্মাননা ডিগ্রি পাচ্ছেন বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও মিশরের নাগরিক ইসমাইল সেরাজেলদিনও।

ইসরাইল কি ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়াতে চায়? আল জাজিরার বিশ্লেষণ
ফের মিয়ানমারে সেনা-বিদ্রোহী সংঘর্ষ; নিহত ১৯


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ