শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব

‘নিছক নামাজ-রোজা নয় আল্লাহর পুরো বিধান আদায়ের নাম ইবাদত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ:  ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম বলেন, আল্লাহ রাব্বুল আলামীন মানুষকে নিছক নামাজ, রোজা হজ-জাকাত আদায় করার জন্য সৃষ্টি করেন নাই বরং ইবাদতের জন্য সৃষ্টি করেছেন।

জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ যেভাবে বিধানাবলী দিয়েছেন সেভাবে সব কাজ সম্পন্ন করার নামই ইবাদাত।

আর তাই নামাজ, রোজা ইত্যাদি যখনি আল্লাহর বিধান ও রাসুল সা. এর তরিকা অনুযায়ী হবে তখন তা ইবাদত হিসাবে গণ্য হবে অন্যথা এসবের কোনো মূল্য নাই।

বাংলাদেশ মুজাহিদ কমিটি হাটহাজারী উপজেলার ব্যবস্থাপনায় হাটহাজারীর মির্জাপুর বুড়িপুকুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত মাহফিলের প্রধান অতিথি হিসেবে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।

প্রচণ্ড শিলাবৃষ্টি, বাতাস আর প্রতিকুল আবহাওয়ার মধ্যেও মাহফিলে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মানুষ।

চরমোনাই পীর আরো বলেন, কবরের তিনটি প্রশ্নের মধ্যে একবারও জিজ্ঞেস করা হবে না তুমি চরমোনাই'র মুরিদ নাকি অন্য কোন দলের মানুষ। কবরে দলাদলি চলবে না। প্রত্যেককে নিজের আমল দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাই কোন পীরের ক্ষমতা নেই তার মুরিদকে জান্নাতে নিয়ে যাওয়ার।

হক্কানি পীরদের কাজ রাসুল সা. এর নির্দেশত পথ মানুষদের দেখিয়ে দেয়া। তাদের কাজ ওই অনুযায়ী আমল করা ও গন্তব্যে পৌছানোর মালিক আল্লাহ।

মাহফিলে অন্যান্যদের মাঝে বয়ান পেশ করেন নানুপুর জামিয়া ওবায়দিয়ার মুহাদ্দিস মুফতি কুতুব উদ্দীন, জামিয়া নাজিরহাট বড় মাদরসার সহকারী পরিচালক মুফতি হাবিবুর রহমান কাসেমী, মুফতি শিহাব উদ্দীন, মাওলানা মিজানুর রহমান নোমানী প্রমুখ।

উল্লেখ্য, প্রশাসনিক অনুমতির ভিত্তিতে গতকালের মাহফিলটি হওয়ার কথা ছিলো উপজেলার সরকারহাট বাজারস্থ গণি কনিউনিটি সেন্টারে। কিন্তু একই দিনে বেরেলভীপন্থিদের পাল্টা আরেক মাহফিলের আহবান করায় সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কায় প্রশাসন উভয়পক্ষকে আলাদা আলাদা স্থানে মাহফিল আয়োজন করার স্থান নির্ধারণ করে দেয়।

ইসরাইল কি ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়াতে চায়? আল জাজিরার বিশ্লেষণ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ