শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

রমজানের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে: আল্লামা শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম হাটহাজারি মাদরাসার মহাপরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফি বলেছেন, পবিত্র গ্রন্থ নাযিলের মাস আসছে, মুমিনের ইবাদতের মাস আসছে, এ মাসের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

শুক্রবার বাদ জুমা চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার আগে উত্তরার বাবুস সালাম মাদরাসার পার্শ্বে বাবুস সালাম ফাউন্ডেশন বাংলাদেশ-এর শুভ উদ্ভোধনকালে হেফাজত আমির আল্লামা শাহ্ আহমদ শফি এসব কথা বলেন। তিনি দেশবাসীর কাছে দু’আ কামনা করেন। তিনিও দেশ ও মানবতার কল্যানের জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন।

তিনি আরো বলেন, আল-কুরআন আল্লাহর নাযিলকৃত মহাসত্য ও পবিত্র গ্রন্থ। কুরআনের সামনে বাতিল কোনদিন টিকতে পারে না। এই জন্য সারা দেশে কুরআনী শিক্ষার বিস্তার ঘটাতে হবে। তিনি বলেন, ইয়াহুদীরা ইসলাম ও মুসলমানদের ধ্বংস করার জন্য নানামুখি ষড়যন্ত্র করছে।

এই ষড়যন্ত্র মোকাবেলা করে দীনে ইসলামের হেফাজত এবং ইসলামি আক্বিদা-বিশ্বাসকে সংরক্ষণের জন্য ব্যাপকভাবে কাজ করতে হবে। তিনি বলেন, উলামায়ে কেরাম আল্লাহর জন্য নিবেদিত। আমাদের লক্ষ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমরা সেই লক্ষ্যেই দেশব্যাপী কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাব ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, পবিত্র মাহে রমজান আসন্ন। এই মাস আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ নিয়ামত। এই নিয়ামতকে সামনে রেখে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। মাহে রমজানকে পালনের জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজানে নেক আমলে মশগুল থাকতে হবে।

বদ আমল থেকে বিরত থাকতে হবে। তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, পবিত্র মাহে রহজানের পবিত্রতা রক্ষা করুন। কুরআন নাযিলের মাসে বেশী বেশী কুরআন তিলাওয়াত করুন, কুরআন বুঝুন, কুরআনময় সমাজ গড়ে তোলার চেষ্টা করুন। অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠায় যাকাত-ফিতরা সুষ্ঠুভাবে আদায় করুন।

অশ্লীলতা,ব্বহায়াপনা, সুদ, ঘুষ, মদ, জুয়া, দূর্নীতিসহ যাবতীয় অনাচার ও ইসলাম বিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকুন। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করুন।

বাবুসসালাম ফাউন্ডেশনের পরিচালক মুফতি আনিসুর রহমানের সভাপতিতত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী, হেফাজত ঢাকা মহানগর সেক্রেটারী মাওলানা আবুল হাসানাত আমিনী, হেফাজত গাজীপুর জেলা সেক্রেটারী মাওলানা ফজলুর রহমান, ঢাকা মহানগর দপ্তর সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, আল্লামা শফীর একান্ত সহকারী মাওলানা শফী, মহানগর সদস্য মাওলানা আনছারুল হক ইমরানসহ স্থানীয় উলামায়ে কেরাম, গন্যমান্য ব্যক্তিবর্গ ও বাবুস সালাম মাদরাসার শিক্ষকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন- বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় মরক্কোর ‘অাল কারওয়্যাইন’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ