শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম

মালয়েশিয়ার নির্বাচন থেকে শিক্ষা নিন: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়া ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি সরকারকে বলবো-মালয়েশিয়ার দিকে তাকিয়ে দেখুন, দুর্নীতি করলে, জনগণের বাইরে গেলে, গণতন্ত্রের বাইরে চলে গেলে সকল শক্তি, প্রশাসন দিয়েও জনমতকে প্রতিহত করা যায় না।

মালয়েশিয়ায় সেটাই প্রমাণিত হয়েছে। অনেক চেষ্টা করেও সেখানকার সরকার ক্ষমতায় থাকতে পারেনি। শেষ চেষ্টাও করেছে শপথ না করানোর জন্য।

মাহাথির মোহাম্মদ ৫ ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন যে, এখান থেকে আমি শপথ না নিয়ে যাবো না। শেষ পর্যন্ত সরকার পরাজিত হয়েছে। আমাদের সরকারকে বলবো-এটা থেকে শিক্ষা নিন। এখনো সময় আছে।

শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘দেশনেত্রীর রাজনীতি, সংগ্রাম ও সফলতার ৩৪ বছর’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্স সেন্টার। দলের সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবেদ রাজা, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল ইসলাম, ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টারের সদস্য আলোকচিত্রী বাবুল তালুকদার বক্তব্য রাখেন।

অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, তাকে মিথ্যা মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেবার জন্য তাকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে, এখন তাকে কারাগারে রাখা হয়েছে।

সম্ভবত তিনিই একমাত্র ব্যক্তি যাকে হাইকোর্টে জামিন দেয়ার পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার জামিনকে স্থগিত করে শুনানি করেছে।

আরো পড়ুন- বায়তুল্লাহর অজানা ৭টি তথ্য


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ