বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তিনজন মারা গেছেন বলে জানা গেছে।

ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে মিরপুর বেড়িবাঁধের গোলান চটবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতরা হলেন, শিবলী সাদিক (৩২) ও ইয়াসিন আহমেদ (২৪)। অপর নিহত আনুমানিক ৮ বছর বয়সী মেয়ে শিশুটির নাম-পরিচয় পাওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, কোনাবাড়ী পরিবহনের একটি বাস গাজীপুরের দিকে যাচ্ছিল।

অপরদিকে বেড়িবাঁধ থেকে মিরপুর-১ নম্বরের দিকে যাচ্ছিল লেগুনাটি। চটবাড়ি এলাকায় বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষের ঘটনা ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহতরা সবাই লেগুনার যাত্রী। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

আরো পড়ুন- হস্তলিখিত বিশ্বের সর্ববৃহৎ পাণ্ডুলিপি তৈরি হচ্ছে মিশরে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ