শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

গুরুগ্রামে ৮৮ খোলা জায়গায় নিষিদ্ধ হলো নামাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের গুরুগ্রামে ১২৫টি জায়গায় খোলা স্থানে নামাজ হতো কিন্তু এর থেকে কমিয়ে এখন মাত্র ৩৭ টি করা হয়েছে। খবর এবিপি আনন্দের

পুলিশ জানিয়েছে, এখন থেকে গুরুগ্রামে মাত্র ৩৭টি জায়গায় খোলায় নমাজ পড়া যাবে। এর ফলে ৮৮ টি খোলা স্থান মুসলিমদের নামাজের জন্য বন্ধ হয়ে গেল।

পুলিশের সঙ্গে বসে এই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে স্থানীয় মুসলিম সংগঠনগুলি। যে ৩৭টি জায়গায় নমাজ পড়া যাবে, সেগুলির মধ্যে ১৩টি সরকারি এলাকা।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কোনও বিতর্কিত এলাকায় নমাজ পাঠ চলবে না। যে ৩৭টি জায়গায় প্রার্থনা হবে, সেখানে পুলিশি নিরাপত্তা থাকবে। মুসলমানরা চেয়েছিলেন ১০০-র কাছাকাছি খোলা জায়গায় নমাজ পাঠের অধিকার। কিন্তু তা মানেনি পুলিশ।

গত এক মাস ধরে গুরুগ্রামে শুক্রবারের নমাজ পাঠ নিয়ে বিতর্ক চলছে। সেক্টর ৫৩-র বজিরাবাদ গ্রামে সরকারি জমিতে নমাজ পড়া নিয়ে ঝামেলা শুরু হয়। স্থানীয় জনাছয়েক যুবক বাধা দেন নমাজীদের, সেখান থেকে তাঁদের সরে যেতে বাধ্য করেন তাঁরা।

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। কিন্তু হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারও বলে দেন, খোলায় নমাজ পড়া চলবে না।

তবে মুসলিমদের বক্তব্য, শহরে জনসংখ্যা বেশি হওয়ায় মসজিদে জায়গা সংকুলান হচ্ছে না। ফলে শুক্রবারের নমাজ খোলা জায়গায় পড়তে বাধ্য হচ্ছেন তারা। কিন্তু ৮৮ টি জায়গা নিষিদ্ধ হওয়ায় মুসলিমরা চরম ভোগান্তিতে পড়বে নামাজ পড়া নিয়ে।

ভারতে প্রকাশ্যে নামাজ পড়তে দেবে না হিন্দুত্ববাদী জোট!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ