বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

আনোয়ার ইব্রাহিম মুক্তি পাচ্ছেন: মাহাথির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার পরপরই এক সময়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বি বর্তমানে কারাগারে অন্তরীন আনোয়ার ইব্রাহিমকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন মাহাথির মোহাম্মদ।

এছাড়া তিনি ১০টি মন্ত্রণালয় নিয়ে ছোট আকারে একটি মন্ত্রিসভা গঠন করারও ঘোষণা দেন। বুধবার মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচনে জয় পায় মাহাথির মোহাম্মদের জোট পাকাতান হারাপান। আর দুর্নীতির অভিযোগ ওঠার কারণেই হেরে যেতে হয়েছে এতদিন ক্ষমতায় থাকা নাজিব রাজাককে।

আনোয়ার ইব্রাহিম নিঃশর্ত ক্ষমা চাইলে তা কার্যকর করবেন দেশটির মালয়েশিয়ার রাজা ও রাষ্ট্রীয় প্রধান দ্য আগঙ্গ। ২০১৫ সালে সমকামিতার অভিযোগে কারাগারে পাঠানো হয় আনোয়ার ইব্রাহিমকে।

শপথের পর সংবাদ সম্মেলনে মাহাথির বলেন, আমরা আনোয়ারকে ক্ষমা করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছি। এটি হবে সম্পূর্ণ নিঃশর্ত। এর মাধ্যমে তিনি খুব দ্রুত ছাড়া পাবেন। তবে এ প্রক্রিয়ার বিস্তারিত জানাননি মাহাথির।

আনোয়ার ইব্রাহিমের এটি দ্বিতীয় কারাজীবন। এর আগে রাজনৈতিক কারণে ১৯৯৮ সালে এই মাহাথির ক্ষমতায় থাকাকালীন তাকে কারাগারে যেতে হয়েছিলো।

রাজনৈতিক দুই প্রতিদ্বন্ধি হঠাৎ একত্রিত হওয়ার কারণেই নির্বাচনে জয়লাভ সম্ভব হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: নিউইয়র্ক ডেইলি নিউজ

আরো পড়ুন- মাহে রমজানের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে: আল্লামা আহমদ শফি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ