শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম

সদরঘাটে ২ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ : টার্মিনাল জুড়ে আতঙ্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে দুটি নৌযানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন বলে জানা গেছে। টার্মিনাল জুড়ে ছড়িয়ে পড়েছে চাপা আতঙ্ক।

সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে পোস্তাগোলা ব্রিজের কাছে গ্রিনলাইন ওয়াটার ওয়েজের একটি লঞ্চের সঙ্গে এমভি সাব্বির-২ লঞ্চের মুখামুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পরপরই বিআইডব্লিউটিএ এবং নৌপুলিশের সদস্যরা উদ্ধার কাজ শুরু করে বলে বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান।

এনামুল হক জানান, গ্রিনলাইনের নৌযানটি সকাল ৮টার দিকে লালকুঠি ঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়। ঘাট ছাড়ার কিছুক্ষণ পর চাঁদপুর থেকে আসা এমভি সাব্বির-২ এর সঙ্গে লঞ্চটির মুখামুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে এমভি সাব্বিরের গলুই গ্রিন লাইনের ভেতরে ঢুকে যায়। এতে গ্রিন লাইনের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয় এবং এক যাত্রী আহত হন।

গ্রিনলাইন ওয়াটার ওয়েজের ওই নৌযানে তিন শতাধিক যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর যাত্রা বাতিল করে তাদের ঘাটে নিয়ে আসা হয়।

সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল জানান, আহত ওই যাত্রীকে মিডফোর্ড হাসপাতালে পাঠিয়ে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বায়তুল মোকাররম পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নিলেন মেয়র সাঈদ খোকন
যুদ্ধাপরাধ মামলা থেকে তুরিন আফরোজের অব্যাহতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ