বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

বহুল আলোচিত ট্রাম্প ও কিমের বৈঠক ১২ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বহুল আলোচিত ট্রাম্প ও কিমের বৈঠক শেষ পর্যন্ত আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের এ বৈঠকের স্থান নির্ধারণ করা হযেছে সিঙ্গাপুর।

বৃহস্পতিবার এক টুইট বার্তায় ট্রাম্প এ তথ্য জানান। খবর সিএনএন

ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উনট্রাম্প বলেন, আমরা উভয়েই চেষ্টা করবো বিশ্ব শান্তি জন্য একটি বিশেষ মুহূর্ত তৈরি করতে।

এর আগে অন্যান্য ভেনুর আলোচনা এলেও শেষ পর্যন্ত সিঙ্গাপুরকেই বেছে নিয়েছেন দুই নেতা।

সিএনএন-এর খবরে বলা হয়, নিরপেক্ষতা বিবেচনায় পিয়ংইয়ংয়ের কাছাকাছি ভেন্যু হিসেবে আগে থেকেই সিঙ্গাপুরকেই পছন্দের তালিকার শীর্ষে রেখেছেন মার্কিন কর্মকর্তারা।

ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকের পরিকল্পনা চূড়ান্ত করতে উত্তর কোরিয়ায় ওই সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সফরে কোরীয় উপদ্বীপ থেকে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণের বিষয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন পম্পেও।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ