বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

নোয়াখালী থেকে উদ্ধার সিদ্ধিরগঞ্জ থেকে চুরি যাওয়া শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ছয় মাস বয়সের শান্তা নামের এক শিশু চুরিয় হয়েছিল ৭ দিন আগে। নোয়াখালী জেলার চাটখিল থেকে বৃহস্পতিবার তাকে উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ এক দম্পতিকে আটক করেছে।

আটককৃতরা হলো জাহানারা বেগম (৪০) এবং তার স্বামী দেলোয়ার হোসেন কাঞ্চন (৪৫)। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার সকালে নোয়াখালী জেলার চাটখিল বাজার এলাকার দিদারুলের ছয় তলা বিল্ডিংয়ের একটি ফ্লাট থেকে শিশু শান্তাকে উদ্ধার করা হয়। এসময় শিশু শান্তাকে চুরির অভিযোগে পুলিশ জাহানারা ও দেলোয়ার হোসেন কঞ্চন দম্পতিকে আটক করে।

এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলন করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোঃ শরফুদ্দীন, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার, পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, পরিদর্শক (অপারেশন) আব্দুল আজিজ এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাসেল আহম্মেদ।

অারো পড়ুন- রমজানের পূর্ণাঙ্গ ফায়দা অর্জন করতে এখনই যা করণীয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ