শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

কিশোরগঞ্জের ইমাম হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সূুতিনকলা গ্রামের স্থানীয় ইমাম মেরাজউদ্দিন মুন্সি হত্যা মামলায় তিন সহোদরসহ ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানার দণ্ড দেওয়া হয়েছে। কিশোরগঞ্জের তৃতীয় আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবু তাহের আজ বুধবার (৯ মে) আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন, আল্লাদ শাহ, মোকলেছুর রহমান শাহ ও আতাউর রহমান শাহ, শামসুদ্দিন শাহ, সফির উদ্দিন শাহ, রঞ্জন শাহ, অহিদ শাহ, চন্দন শাহ, আসলাম মিয়া, মন্টু মিয়া ও জামাল শাহ।

তাছাড়াও আসামি সবুজ মিয়া, কাঞ্চন সাহা, ফজলু সাহা, রফিক ভুইয়া, জালাল উদ্দিন শাহ ও লিটনকে দণ্ডবিধির ৩২৪ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে তিন বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাস দণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া দণ্ডবিধির ১৪৮ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে তিন বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উভয় দণ্ড একসঙ্গে চলবে। সাক্ষ্য-প্রমাণের অভাবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আট আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০০০ সালের ২৪ মার্চ সকালে কটিয়াদী উপজেলার ধুলদিয়া ইউনিয়নের সূতিনকলা গ্রামে ধানকাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দেশিয় অস্ত্রের আঘাতে মারা যান স্থানীয় মসজিদের ইমাম মেরাজউদ্দিন মুন্সি ওরফে আবু জাহের।

এ ঘটনায় নিহতের বড় ভাই আবু বকর বাদি হয়ে কটিয়াদী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে মোট ৩৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচার চলাকালে আট আসামি মৃত্যুবরণ করে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট আতাউর রহমান এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট এম.এ. রশিদ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ