শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আলিগড়ে জিন্নাহ’র ছবি বিতর্কে মুখ খুললেন ওয়াকফ দেওবন্দের মুহতামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: আরিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি নিয়ে গত এক সপ্তাহ ধরে চলমাতন বিতর্ক ও বিশৃঙ্খলা সম্পর্কে দারুল উলুম ওয়াকফের মুহতামিম মাওলানা সুফিয়ান কাসেমীও মুখ খুললেন।

তিনি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য শিক্ষাদান। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা-পরিবেশে ব্যাঘাত সৃষ্টি হলে তার খারাপ প্রভাব শুধু ছাত্রদের ওপরই পড়ে না বরং কোনো না কোনো পর্যায়ে পুরো জাতিই ক্ষতিগ্রস্থ হয়।

মাওলানা কাসেমী বলেন, মুসলিম বিশ্ববিদ্যালয় আলিগড়ই হোক অথবা দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই একটি বিশেষ জাতি-গোষ্ঠীর হয় না বরং শিক্ষা প্রতিষ্ঠান জাতি-ধর্ম নির্বিশেষে সবার।

সুফিয়ান কাসেমী অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে অপ্রয়জনীয় ও অনর্থক বিতর্ক-বিশৃঙ্খলা সৃষ্টি করে ছাত্রদের পড়াশোনার ক্ষতি করা হচ্ছে।

তিনি বলেন, দেশের যে কোনো বিবেকবান ও শিক্ষিত মানুষের কাছেই এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় একটি কাজ।

তিনি আশা প্রকাশ করেন সরকার এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে। দেশের আলোকিত ভবিষ্যতের কাণ্ডারি ছাত্রদের পড়াশোনার সুন্দর পরিবেশ নিশ্চিত করবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রক্ষা করবে। ছাত্রদের স্মরণ করিয়ে দেবে তাদের প্রকৃত কর্তব্য আসলে কী।

উল্লেখ্য, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন হলে পাকিস্তানের জনক কায়েদে আজম মুহাম্মদ আলি জিন্নাহর একটি ছবি থাকায় হিন্দু যুবা বাহিনীর নেতাকর্মীরা গত ২ মে বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে মুসলিম বিরোধী নানা স্লোগান দেয়। তারা ছবিটি সেখান থেকে দ্রুত সরানোরও আল্টিমেটাম দেয়। এ নিয়ে অচলবস্থা সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয়জুড়ে।

রোজনামা খবরেঁ থেকে ওমর ফাইয়ায এর অনুবাদ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ