শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

কোটা বিষয়ে দ্রুত সমাধা হবে: পরিকল্পনা মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: চাকরিতে কোটা সংস্কার নিয়ে সরকার এমন সিদ্ধান্ত নেবে, যেন উভয়পক্ষ খুশি হয়। আন্দোলনকারীরাও খুশি হবে, কোটাধারীরাও বিরক্ত হবে না। বিষয়টি দ্রুত সুরাহা হয়ে যাবে বললেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক নির্বাহী পরিষদের (একনেক) বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী কোটা বিষয়ে একখা বলেন।

তিনি আরো বলেন, চাকরিতে কোটার বিষয়টা প্রধানমন্ত্রী দেখছেন। বিষয়টি তিনি জানেন, শুনেছেন। প্রথমে ছাত্ররা বলেছে, কোটা থাকবে না। পরে আবার বলছে, কোটা বাদ যাবে না, সংস্কার করতে হবে। ওরাই নানান ধরনের কথা  বলছিলো।

সংস্কারের বিষয়টা প্রধানমন্ত্রী জানতো না বলে তিনি বলেন, পরে প্রধানমন্ত্রীকে কোটা সংস্কারের বিষয়টি জানানো হয়।

বিষয়টি দ্রুত সুরাহা হয়ে যাবে। সমাধা হবে এ সমস্যার। এর পরই আমার মনে হয়, উভয় পক্ষ খুশি থাকবেন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে।

পরিকল্পনামন্ত্রী আরো জানান, মঙ্গলবারের একনেক সভায় কোটা আন্দোলন নিয়ে কোনো কথা হয়নি।

আরো পড়ুন- লেবাননে হিজবুল্লাহর বিজয়ে ক্ষুব্ধ ইসরায়েল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ