শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব

চলচ্চিত্রে মুফতি উসামার সম্পৃক্ততার ব্যাখ্যা দিলেন অনন্ত জলিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহসিন আল কাদির: তাবলিগের ছোঁয়ায় পরিবর্তন হওয়া অনন্ত জলিল কিছু দিন আগে জানিয়েছিলেন তিনি ইসলাম বিষয়ে চলচিত্র নির্মাণ করতে চান। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পক্ষে বিপক্ষে নানা আলোচনা হয়। অনে একে পজেটিভভাবে দেখছেন।

অনন্ত জলিল তার ফেসুবক ফ্যান পেইজে চলচিত্র নির্মাণ নিয়ে আরো কিছু বিষয় তুলে ধরেছেন। ইসলাম নিয়ে চলচিত্র নির্মাণের আইডিয়া বিষয়ে সোশ্যাল মিডিয়ায় চলমান বিতর্কেরও ব্যাখ্যা দিয়েছেন।

তাবলিগ জামাতের অন্যতম মুরুব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলামের ছেলে মুফতি উসামা ইসলামের চলচিত্র আইডিয়ার সঙ্গে কোন সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি।

তিনি তার ভেরিফাইড পেইজে লিখেছেন, ‘বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। আপনার হয়তো ইতোমধ্যেই জেনেছেন যে আমি একটি চলচ্চিত্র নির্মান করবো।

আমি বাংলাদেশে প্রথম ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ করেছিলাম, আর আশা করি এবারও বাংলাদেশে প্রথম ইসলামিক জীবন-যাত্রা ও তথ্য নির্ভর চলচ্চিত্র নির্মাণ করবো।

ইসলামিক তথ্য নির্ভর চলচ্চিত্রটিতে থাকবে ইসলাম নিয়ে অসংখ্য ম্যাসেজ। যেমনটি নির্মাণ করে ইসলামিক দেশগুলোতে। আমরা জানি ইসলাম কখনোই সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ সর্মথন করে না, আর এই তথ্যটিই আমি আমার চলচ্চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই।

অনেকেই চলচ্চিত্রের নাম নিয়ে বিভ্রান্ত হচ্ছেন। কিন্তু আমার চলচ্চিত্রের নামটি হবে, ‘দিন-দ্যা ডে’। কেউ কেউ মনে করছেন চলচ্চিত্রটির নাম ‘দ্বীন’, আসলে তা না।

আরেকটি বিষয় যেটি পরিস্কার হওয়া প্রয়োজন মনে করি সেটি হলো, মুফতি উসামা ইসলাম কোনোভাবেই আমার এই সিনেমার সাথে জড়িত নন, আমি যে বলেছিলাম সিনেমার গল্প ভাবনা আমার ও মুফতি উসামা ইসলামের ।

আসলে কথাটি এভাবে বুঝাতে চেয়েছিলাম যে, মুফতি উসামা ইসলামের বিভিন্ন বয়ানে আমি এটা শুনেছি ইসলাম শান্তির ধর্ম, সন্ত্রাসবাদ ইসলাম ছড়ায় না।

উনার কথা থেকে আমার মাথায় আসে যে পুরা দুনিয়ার মানুষকে এটা জানানো দরকার ইসলাম শান্তির ধর্ম ইসলামে সন্ত্রাসের কোন জায়গা নেই এই কথা বোঝানোর জন্য আমি বলেছিলাম সিনেমার গল্প ভাবনা আমার ও মুফতি ওসামা ইসলামের ।

আমার ব্যবসা ও অন্যান্য কাজের পাশাপাশি চলচ্চিত্রটির কাজ সম্পন্ন করতে একটু সময় লাগবে, তবে সময়মত চলচ্চিত্রের সকল তথ্য আপনাদের কাছে আমি উপস্থাপন করবো। আশাকরি আপনারা আমার পাশে থেকে উৎসাহ দিবেন।’

‘মুভিতে ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন অনন্ত জলিল’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ