শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

রমজান উপলক্ষে অফিসে কর্মঘণ্টার পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানিয়েছেন, পবিত্র রমজান মাসে বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও আধা-স্বায়ত্বশাসিত সংস্থার কার্যালয়ের জন্য নতুন সূচি নির্ধারণ করেছে সরকার। এ অনুযায়ী রমজানে কর্মঘণ্টা হচ্ছে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, রমজান মাসে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন ৯ থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে। মাঝে ১টা ১৫ মিনিট থেকে ১ টা ৩০ পর্যন্ত নামাজের বিরতি থাকবে। তবে এ সূচি সুপ্রিম কোর্ট তার নিজস্ব এবং এর আওতাধীন বিভিন্ন আদালতের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করবে।

সাধারণত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সরকারি অফিসে কার্যক্রম চললেও রোজার সময় ইফতারের কথা মাথায় রেখে কর্মীদের বাড়ি ফেরার সুবিধার জন্য প্রতিবারের মতো এবারও সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ