বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

এক ফ্রিজ কিনে আরেক ফ্রিজ জিতলেন মাওলানা ফয়জুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ জিতেছেন পিরোজপুর সদর উপজেলার কালিকাঠী কে এইচ বি নুরানি ও হাফেজিয়া মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা ফয়জুল ইসলাম।

চলতি মাসের ৩ তারিখে তিনি পিরোজপুর সদর উপজেলায় মার্সেল পণ্যের পরিবেশক মেসার্স বিউটি ইলেকট্রনিক্স থেকে ১৮ হাজার ৫০০ টাকা দিয়ে সাড়ে আট সিএফটির একটি ফ্রিজ কেনেন।

এ সময় দেশব্যাপী চলমান মার্সেল ডিজিটাল ক্যাম্পেইনের কথা জানিয়ে মো. ফয়জুল ইসলামকে ক্রয়কৃত ফ্রিজটি রেজিস্ট্রেশন করার জন্য পরামর্শ দেন বিক্রেতা। বিক্রেতার পরামর্শে তিনি তা রেজিস্ট্রেশন করেন। এর পরপরই ক্যাম্পেইনের আওতায় ঘোষিত ফ্রিজ, টেলিভিশন ও এসি ফ্রি অফারের আওতায় আরেকটি আট সিএফটির ফ্রিজ উপহার পান তিনি।

মার্সেলের অফার সম্পর্কে আগে থেকে কোনো ধারণা ছিল না জানিয়ে মো. ফয়জুল ইসলাম বলেন, ফ্রিজটি কেনার পর বিক্রেতা অফার সম্পর্কে জানিয়ে তা মোবাইল ফোন থেকে ম্যাসেজ পাঠিয়ে রেজিস্ট্রেশন করতে বলেন। তার পরামর্শমতো আমি তা রেজিস্ট্রেশন করি। এর পর ফ্রিজটি নিয়ে বাসায় চলে আসি। পরে আমার মোবাইলে মার্সেলের আরেকটি আট সিএফটির ফ্রিজ উপহার পাওয়ার ম্যাসেজ আসলেও আমি তা খেয়াল করিনি। বিক্রেতাই আমাকে ফোন করে উপহার পাওয়ার কথাটি জানায়।

প্রথমে ভেবেছিলাম, সে আমার সাথে হয়ত মজা করছে। কিন্তু সে যখন তার দোকানে গিয়ে উপহার পাওয়া ফ্রিজটি নিয়ে আসতে বলে, তখন আমার বিশ্বাস হয়। সেই মুহূর্তে অনেক আনন্দ লাগছিল।

-আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ