শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

পাহাড়ে শান্তি চাই : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ রোববার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এসএসসির ফলাফল হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বলেছেন, আমরা চাই বাংলাদেশ শান্তিপূর্ণ ভাবে সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্ব দরবারে আসীন হোক। কে পাহাড়ি কে বাঙালি এটা বিবেচ্য নয়, আমরা চাই পাহাড়ে শান্তি বজায় থাকুক। সৌহার্দ পূর্ণ পরিবেশ বিরাজ করুক।

প্রধানমন্ত্রী ফলাফল নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তোমাদের হতাশ হওয়ার কিছু নেই। পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে তোমরাই তো আগামী দিনে দেশের হাল ধরবে। এজন্য তোমাদের কঠোর পরিশ্রম করতে হবে।

এসময় অভিভাবকের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কেউ অকৃতকার্য হলে বকাঝকা দিয়ে লাভ নেই। তাদের অনুপ্রাণিত করতে হবে, তারা যেন ভবিষ্যতে ভালো করতে পারে। অভিভাবকদের এ আহ্বান জানাই।

ফলাফল হস্তান্তরের এক পর্যায়ে গণভবন থেকে পার্বত্য চট্টগ্রামের জেলা বান্দরবানের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী বলেছেন, পাহাড়ে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে হবে। তাহলেই উন্নয়নের সুফল ভোগ করা সম্ভব হবে।

এইচজে

আরো পড়ুন-  ৩ পার্বত্য জেলায় যৌথ অভিযান চালাবে আইনশৃঙ্খলা বাহিনী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ