বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

খুলনায় বিএনপির কাউন্সিলর প্রার্থীর উপর হামলা; গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনা মহানগরীর ৭নম্বর ওয়ার্ডে বিএনপি মনোনিত কাউন্সিলর প্রার্থী সুলতান মাহমুদ পিন্টুর উপর হামলার ঘটনা ঘটেছে।

শনিবার রাত সাড়ে ৯টায় দিকে কাশিপুর পুরাতন যমুনা সেলস সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন হামলা থেকে।

সুলতান মাহমুদ ওই ওয়ার্ডের পরপর দুইবার নির্বাচিত কাউন্সিলর। এবারও তিনি বিএনপি থেকে নির্বাচন করছেন।

জানা যায়, পিন্টুর নির্বাচনী অফিস থেকে দুইশ গজ দূরে বোমা হামলা ও গুলির ঘটনা ঘটে। ওই সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। বিকট শব্দে পরপর কয়েকটি বোমার বিষ্ফোরণ ঘটলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।

খালিশপুর থানা পুলিশের উপ-পরিদর্শক রত্নেশ্বর রায় জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কাউন্সিলর প্রার্থী পিন্টু ওই সময় গণসংযোগ করছিলেন। ঘটনাস্থলে তাকে লক্ষ্য করে তিনটি বোমা বিষ্ফোরণ ঘটানো হয়। তবে এতে কাউন্সিলর ও তার সমর্থকদের কেউ আহত হননি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারি পুলিশ কমিশনার সোনালী সেন জানান, ঘটনার পরপরই খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ