শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

৫ মৃতদেহ হস্তান্তর পরিবারের কাছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাঙামাটির নানিয়ারচরে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফের (গণতান্ত্রিক) আহ্বায়ক তপন জ্যোতি চাকমাসহ (বর্মা) পাঁচজনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার রাতে এসব মরদেহ হস্তান্তর করা হয়।

শুক্রবার সন্ধ্যার দিকে পুলিশি নিরাপত্তায় নানিয়ারচর থেকে ইউপিডিএফের (গণতান্ত্রিক) শীর্ষ নেতা তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ তিনজনের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হয়।

অপর দুজন হল- জনসংহতি সমিতি (এমএন-লারমা) সমর্থিত মহালছড়ি উপজেলা যুব সমিতির সভাপতি সুজন চাকমা (৩০) ও জিমিত চাকমা রেফ তনয় চাকমা। তিনজনকে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া হয়।

এর আগে শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত মাইক্রোবাস চালক পনছড়ির ফাতেমা নগরের সজিব হাওলাদার ও মহালছড়ির নতুন সমিল এলাকার সেতু লাল চাকমার মরদেহ ময়নাতদন্ত শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ওসি মো. সাহাদাত হোসেন টিটো বলেন, তপন জ্যোতি চাকমাসহ পাঁচজনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুরের দিকে খাগড়াছড়ি-নানিয়ারচর সড়কের বেতছড়ি এলাকায় প্রতিপক্ষের সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ইউপিডিএফের (গণতান্ত্রিক) শীর্ষ নেতা তপন জ্যোতি চাকমা প্রকাশ বর্মাসহ পাঁচজন নিহত হয়।

এ ঘটনায় মাইক্রোবাসে থাকা অপর আটজন আহত হন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরো পড়ুন : পাহাড়ে হামলায় ইউপিডিএফ প্রধানসহ নিহত ৫

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ