শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

শ্রমিকের মৃত্যু জেরে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী: সাভারের এক পোশাক কারখানায় শ্রমিক অসুস্থ হয়ে মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ করে রেখেছে কারখানার শ্রমিকরা।

এইচ আর নামের ওই পোশাক কারখানার শ্রমিক রাশেদুল ইসলাম রাব্বি (২৮) মারা যান।

এর ফলে শনিবার (০৫ মে) সন্ধ্যায় সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের উল্লাইল বাসস্ট্যান্ডে এলাকায় অবরোধ করে শ্রমিকরা।

জানা যায়, রাব্বি জামজাগির গ্রামের হরিপুর থানার মৃত মঞ্জুর আলীর ছেলে।

রাব্বি হঠাৎ অসুস্থ বোধ করলে কারখানার পিএমের কাছে ছুটি চান। কিন্তু ছুটি না দিয়ে তাকে পুনরায় কাজ করতে পাঠান সেই কর্মকর্তা। পরে অসুস্থ রাব্বি কাজ করা অবস্থায় অচেতন হয়ে পড়ে এবং কারখানার ভেতরেই তার মৃত্যু হয়।

এর ঘটনর পর কারখানার শ্রমিকরা সড়কে নেমে এসে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ