শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

নির্বাচনি পরিবেশ সন্তোষজনক নয় : সাবেক তত্ত্বাবধায়ক উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দুই সিটি করপোরেশনের নির্বাচনি পরিবেশ ভালো মনে হচ্ছে না বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান। সাংবাদিকদের সঙ্গে এক আলাপে তিনি বলেন, দুই সিটি করপোরেশনের নির্বাচনি পরিবেশ সন্তোষজনক বা ভালো নয়।

‘তবে আমরা দেখব, নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষতার সঙ্গে কাজ করেন। একইসঙ্গে তারা দায়িত্ব পালনে সক্ষম কিনা সেদিকেও আমাদের খেয়াল থাকবে।’

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি নির্বাচনি পরিবেশ নষ্ট করবে। এ ধরনের কাজ সঠিক নয়। বিএনপির পক্ষ থেকে যে অভিযোগ এসেছে গাজীপুরের এসপি বা খুলনায় নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে, নির্বাচন কমিশনের তা খতিয়ে দেখা উচিত।

‘অভিযোগ যদি সত্যি হয়ে থাকে তাহলে তো তা অন্যায়। এমনটি কোনোভাবেই করতে দেওয়া যাবে না।’

এম হাফিজউদ্দিন খান বলেন, নির্বাচন কমিশনের যে দায়িত্ব সেটি প্রশাসন করছে না বলে যে অভিযোগ সেটিও নতুন নয়। নির্বাচন কমিশনে তো এখনো প্রয়োজনীয় স্টাফ নেই, সেই সক্ষমতা তাদের এখনো তাদের আসেনি।

‘প্রশাসনের উপরই তাদের নির্ভর করতে হবে। সরকার যদি চায় প্রশাসন নিরপেক্ষ থাকবে, তা না হলে নয়। নির্বাচন কমিশনের কাছে কেউ অভিযোগ নিয়ে আসতে হবে কেন, তাদেরই উচিত কোথায় কী সমস্যা হচ্ছে, নির্বাচনি পরিবেশ নষ্ট হচ্ছে কিনা, হলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা তাদের দায়িত্ব বলেও মনে করেন এই বিশ্লেষক।’

আরো পড়ুন : ২৫ বছর পর ঢাকায় শুরু হলো ওআইসির সম্মেলন

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ