শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

পেয়াজের ঝাঁজের সঙ্গে দাম বেড়েছে আলু, রসুনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আর দু'সপ্তাহ পরে শুরু হবে রমজান। এর আগেই পেঁয়াজের সঙ্গে সঙ্গে বাজারে বেড়েছে আলু ও রসুনের দাম। এ ছাড়া দুই সপ্তাহ ধরে টানা দাম বাড়ছে ব্রয়লার মুরগির। তবে কমে এসেছে মসুর ডালের দাম।

সপ্তাহের ব্যবধানে সব ধরনের পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। এখন প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজিতে। একই সময়ের ব্যবধানে আমদানি করা চীনা রসুন কেজিতে গড়ে ১৫ টাকা বেড়ে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে দেশি রসুনের দামে তেমন পরিবর্তন হয়নি। এখন প্রতি কেজি দেশি রসুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্রেডিং করপোরেশনের গতকালের তথ্যে এসব পণ্যের দর বৃদ্ধি উল্লেখ করা হয়েছে।

খুচরা ব্যবসায়ী সুত্রে জানাগেছে, রমজানের আগে পাইকারি ব্যবসায়ীরা পেঁয়াজ ও রসুনের দাম বাড়িয়ে দিয়েছেন। এ কারণে বাজারে বেশি দাম দিয়ে এখন ক্রেতাদের কিনতে হচ্ছে। এ পণ্য দুটোর দাম পাইকার ও আমদানিকারকদের ওপর নির্ভর করছে। তারা দাম বাড়ানোয় বাজারে দাম বেড়ে গেছে।

সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে পাঁচ টাকা বেড়ে ২০ থেকে ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ ছাড়া অন্যান্য সবজি প্রায় আগের সপ্তাহের দামে পাওয়া যাচ্ছে। তবে গত সপ্তাহে আবারও কেজিতে ১০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গতকাল প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৪৫ থেকে ১৫৫ টাকায় বিক্রি হয়। তবে গরুর মাংস ৪৭০ থেকে ৫০০ টাকা এবং খাসির মাংস ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে সপ্তাহের ব্যবধানে মসুর ডালের দাম কেজিতে আরও পাঁচ টাকা কমেছে। এখন প্রতি কেজি মোটা মসুর ডাল ৫৫ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। আমদানি করা মাঝারি মসুর ৭০ থেকে ৮০ টাকা ও দেশি মসুর ডাল ৯০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ ছাড়া চাল, ভোজ্যতেল, চিনি, আটা-ময়দাসহ অন্যান্য পণ্য প্রায় আগের দামেই বিক্রি হচ্ছে।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ