মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে বিতর নামাজ পড়ার উত্তম সময় কখন? গণভোটের জনরায়কে বিতর্কিত করার অপচেষ্টা হচ্ছে: খেলাফত মজলিস কওমি থেকে পুলিশে ১০০০ কনস্টেবল নিন পরিবেশ ছাড়পত্র পেলেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে: ডিএনসিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ  মহিলা মাদরাসায় অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি ‘প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে’ রাজশাহীতে নিখোঁজ দুই মাদরাসা ছাত্র উদ্ধার ইফতার-সাহরিতে অসহায় প্রতিবেশীর খোঁজ রাখুন: শায়খ আহমাদুল্লাহ

আক্রমণ বাড়ছে সাংবাদিকদের ওপর : বিশ্বব্যাপী সচেতনতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সোমবার আফগানিস্তানে দুটি আক্রমণের ঘটনায় মোট ১০ জন সাংবাদিক ও ফটোগ্রাফারের মতো মিডিয়াকর্মী নিহত হন এক দিনেই। সাংবাদিকদের জন্য এটি ছিল সবচেয়ে ভয়ংকরতম দিন।

সাংবাদিক ও মিডিয়াকর্মীদের অধিকারসংক্রান্ত গ্রুপগুলো বলছে, সাংবাদিকদের আক্রমণের লক্ষ্যবস্তু হবার ঘটনা ক্রমশ:ই বাড়ছে।

সারা পৃথিবীতে ১৯৯০ সাল থেকে শুরু করে এ পর্যন্ত ২ হাজার ৫শরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন।

মে মাসের ৩ তারিখ বিশ্ব প্রেস ফ্রিডম ডে উপলক্ষে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে এ কথা বলছে সাংবাদিকদের আন্তর্জাতিক ফেডারেশন আইএফজে এবং অন্যান্য সংগঠন।

আইএফজে বলছে, ২০১৮ সালে এ পর্যন্ত মোট ৩২ জন সাংবাদিক নিহত হয়েছেন।

মিডিয়া অধিকার সংগঠনগুলো ১৯৯০এর দশক থেকে এ পর্যন্ত যে সাংবাদিকরা নিহত, আটক বা নিখোঁজ হয়েছেন তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করছে। তাদের জরিপের মধ্যে মিডিয়াকর্মী, সাংবাদিকদের যোগাযোগকর্মী, অনুবাদক, গাড়িচালক - এরাও আছেন।

আইএফজে বলছে, গত এক দশকের মধ্যে সবচেয়ে কম - ৮২ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে ২০১৭ সালে। এর মধ্যে মেক্সিকোতে ১৩ জন, আফগানিস্তানে ১২ জন, ইরাকে ১১ জন আর সিরিয়াতে ১০ জন নিহত হন। বাংলাদেশ নিহত হয়েছেন একজন।, ভারতে ৬ জন।

দু হাজার তিন সালে ইরাক যুদ্ধের সময় থেকে সাংবাদিক নিহতের সংখ্যা বেড়ে যায়। ২০০৬ সালে ১৫৫ জন আর ২০০৭ সালে ১৩৫ জন সাংবাদিক নিহত হন।

আরো পড়ুন : শেখ হাসিনাকে ট্রাম্পের চিঠি : মিয়ানমারকে চাপে রাখার প্রতিশ্রুতি

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ