শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

রোজার আগেই দাম বাড়ল পেঁয়াজের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: মজুদ থাকা সত্তেও রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে এ যেন একটি নিয়মে পরিণত হয়েছে। সেই নিয়মের ব্যাঘাত না ঘটাতে এবারও আগেভাগেই বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম।

তিন-চার দিনে খুচরা বাজারে প্রতি কেজি দেশি ও ভারতীয় পেঁয়াজে পাঁচ টাকা করে দাম বেড়েছে।

রাজধানীর খুচরা বাজারগুলোতে দেখা গেছে, প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। এর পাশাপাশি প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকায়।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবির) তথ্য মতে, এক মাসের ব্যবধানে আমাদানি করা পেঁয়াজ ৮.৩৩ শতাংশ এবং দেশি পেঁয়াজে ১০.৬৭ শতাংশ পর্যন্ত দাম বেড়েছে।

টিসিবির বাজার বিশ্লেষণের তথ্য বলছে, তিন-চার দিন আগের দেশি পেঁয়াজের সর্বোচ্চ খুচরা দাম ছিল ৪০ টাকা এবং আমদানি করা পেঁয়াজের সর্বোচ্চ খুচরা দাম ছিল ২৮-৩০ টাকা।

রাজধানীর শ্যামবাজারের পেঁয়াজের পাইকারি বিক্রেতারা দাবি করেন, পেঁয়াজের আমদানি কিছুটা কম হচ্ছে। যে কারণে দাম বেড়েছে। তবে কেন আমদানি কম হচ্ছে সে বিষয়ে তাঁরা কিছু বলতে পারছেন না।

আরো পড়ুন- রমজানের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ