শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

পূজার ছুটি চেয়ে হিন্দু শিক্ষক পেলেন হজে যাওয়ার ছুটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যাপক প্রফেসর অরুণ চন্দ্র বিশ্বাসকে পবিত্র হজ্জ পালনের জন্য সৌদি আরবে যেতে অনুমতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

৩০ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা-৪ প্রজ্ঞাপনটি জারি করা হয়। জানা গেছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা সনাতন ধর্মাবলম্বী অধ্যাপক অরুন চন্দ্র বিশ্বাস ভারতে যাওয়ার জন্য অবকাশকালীন ছুটি আবেদন করেছিলেন তিনি।

মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে দেখা গেছে সৌদি আরবে হজে যাওয়ার জন্য তাকে ছুটি দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মুরশিদা শারমিনের স্বাক্ষরিত এক আদেশে ২৫ জুলাই থেকে ১২ নভেম্বরের মধ্যে অথবা দায়িত্ব হস্তান্তরের তারিখ হতে তাকে ৫০ দিন ছুটি দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা-৪ থেকে এই আদেশ জারি করা হয়। মন্ত্রণালয়ের এই আদেশের কপিটি সামাজিক যোগাযোগমাধ্যমে এরইমধ্যে ভাইরাল হওয়ার পর এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

প্রফেসর অরুণ চন্দ্র বিশ্বাসকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি পূজা দিতে ভারতে যাওয়ার ছুটি চেয়েছিলাম কিন্ত কর্তপক্ষ ভুল করে আমার হজের ছুটি মঞ্জুর করেছেন। মনে হয় বিষয়টা ‍ভুলবশত: হয়েছে। আমি আবার আবেদন করবো ।

আরো পড়ুন- শান্তি ফিরলো ব্রাহ্মণবাড়িয়া তাবলিগের মারকাজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ