শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’  চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা নিজেকে ‘কুষ্টিয়ার ওপরওয়ালা’ দাবি করে ফের আলোচনায় আমির হামজা ‘মাধবদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত প্রকাশ্য বিচার নিশ্চিত করুন’

মোদিই ধরিয়ে দিয়েছিলেন পলাতক দুবাই রাজকন্যাকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সাগরপথে দেশ ছেড়ে পালাতে গিয়ে ধরা পড়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মোহামেদ বিন রশিদ আল মাখতুমের কন্যা লতিফা। ইউরোপ আমেরিকার বিভিন্ন সংবাদ পত্রে বেশ কদিন ধরেই ছাপা হচ্ছে এ খবর।

জানা যায়, ফিনল্যান্ডের নাগরিক এবং ফরাসি একজন সাবেক গোয়েন্দার সহযোগিতায় প্রিন্সেস লতিফা একটি প্রমোদ তরী ভাড়া করে গোপনে ভারতে রওয়ানা হয়েছিলেন। ওই তরুণী প্রিন্সেসের বান্ধবী ছিলেন বলেও জানা গেছে।

ভারত থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু গোয়ার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় ভারতের ন্যাভাল কমান্ডোরা প্রমোদ তরীটি আটক করে প্রিন্সেস লতিফাসহ অন্য দুজনকে দুবাই কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। ভারতের মিডিয়ায়ও এই খবর প্রকাশিত হয়। ভারত সরকার বা ভারতীয় নৌবাহিনী অবশ্য এ নিয়ে মুখ খোলেনি।

ঘটনার দুমাসের পর এ সপ্তাহে ওয়াশিংটন পোস্ট জানায়, ভারতের প্রধানমন্ত্রী মোদী নিজে দুবাইয়ের রাজকন্যাকে ধরে দেশে পাঠিয়ে দেওয়ার সেই অভিযানের অনুমতি দিয়েছিলেন। এরপর ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ মঙ্গলবার তাদের এক খবরে একই দাবি করেছে।

দেশ ছেড়ে পালানোর কারণ হিসেবে প্রিন্সেস লতিফা ভিডিওতে বলেছেন, তার বাবার আচরণ এবং পারিবারের রক্ষণশীল পরিবেশ তার একদমই ভালো লাগতো না। তিনি দাবি করেন, তার এক বড় বোন শামসাও একই কারণে বিদেশে পালিয়ে গিয়েছিল, কিন্তু পরে তাকে ধরে এনে নির্যাতন করা হচ্ছে।

এসএস

আরো পড়ুন : এফডিসিতে দৃষ্টিনন্দন মসজিদ করছেন আবদুল কাদির মোল্লা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ