শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

আজ বিকালে গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সম্প্রতি শেষ করা অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও সৌদি আরব সফর নিয়ে সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে একটি যৌথ সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে গত ১৫ ও ১৬ এপ্রিল সৌদি আরব সফর করেন। সেখান থেকেই কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে (সিএইচওজিএম) যোগ দিতে ১৬ এপ্রিল লন্ডন যান প্রধানমন্ত্রী।

১৯ এপ্রিল সিএইচওজিএম-এর উদ্বোধনী অনুষ্ঠান এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র দেয়া আনুষ্ঠানিক সংবর্ধনায় যোগদান করেন তিনি।

২৩ এপ্রিল দেশে ফিরে ‘গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮’ নিতে গ্লোবাল সামিট অব উইমেন সম্মেলনে যোগ দিতে ২৬ এপ্রিল অস্ট্রেলিয়ায় যান তিনি।

সদ্য এই তিন দেশ সফরে দেশের উন্নয়নে গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি এসব বিষয় সাংবাদিকদের জানাতেই মূলত এ সম্মেলন।

আরো পড়ুন- ব্রাহ্মণবাড়িয়া মারকাযে উত্তেজনা: প্রশাসনের বৈঠক বহিস্কার ১


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ