বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

প্রধান শিক্ষক হচ্ছেন প্রাথমিকের ১১৮৭ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তিন জেলায় ১১৮৭ জন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেয়া হচ্ছে।

এগুলোর মধ্যে কুমিল্লা জেলার ১৬টি উপজেলায় ৬২৮ জন, নোয়াখালী জেলার ৯টি উপজেলায় ৩৬৮ জন এবং গোপালগঞ্জের পাঁচটি উপজেলায় ১৯১ জন শিক্ষকের নাম চূড়ান্ত করা হয়েছে।

আগামী সপ্তাহে এ সংক্রান্ত আদেশ জারির প্রস্তুতি চলছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত আদেশ প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠানো হবে। তালিকাভুক্ত শিক্ষকদের পদোন্নতি দিতে সেটি স্ব স্ব জেলার জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মাগুরা ও যশোর জেলায় প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্বপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

আগামী সপ্তাহে কুমিল্লা, নোয়াখালী ও গোপালগঞ্জ জেলার তালিকা প্রকাশ করা হবে। গত সপ্তাহে প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে জ্যেষ্ঠ শিক্ষকদের তালিকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বর্তমানে তা যাচাই বাছাই চলছে।

জানা গেছে, জ্যেষ্ঠ শিক্ষকদের তালিকা প্রণয়নে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে দায়িত্ব দেয়া হয়। সে তালিকার ভিত্তিতে মন্ত্রণালয় থেকে যোগ্য শিক্ষকদের পদায়নে অনুমোদন দেয়। অধিদফতর সেসব শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদায়ন করে থাকে।

স্বপ্ন পূরণ হচ্ছে স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষকদের, পাচ্ছেন প্রাথমিকের সমমর্যাদা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ