শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

সফর শেষে দেশে ফি‌রে‌ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্ট্রেলিয়া থেকে তিন‌দি‌নের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে‌ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বাংলাদেশ সময় রাত ১২টা ৫০ মিনিটে দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী থাই এয়ারওয়েজের টিজি-৪৭২ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে অস্ট্রেলিয়ার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি।

বিশ্ব নারী সম্মেলনে (গ্লোবাল সামিট অন উইমেন) যোগদান উপলক্ষে গেলো বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সিডনির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গ্লোবাল সামিট অন উইমেন সম্মেলন থেকে বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্লোবাল উইমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ সম্মাননা দেয়া হয়।

শুক্রবার (২৭ এপ্রিল) সিডনির আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) শেখ হাসিনা এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এবং ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট থাই নগক থিন’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এছাড়া অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

অস্ট্রেলিয়া সফরকালে প্রধানমন্ত্রী ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন এবং ২৮ এপ্রিল হোটেল সোফিটেলে একটি পাবলিক অনুষ্ঠানে যোগ দেন তিনি।

আরো পড়ুন- আগামী দু’দিন বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ