শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ঢাবি উপাচার্য বাসভবনে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও মালামাল চুরির ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা (দক্ষিণ) পুলিশের একটি দল চারজনকে গ্রেপ্তার করেছে।

মুহাম্মদ রাকিবুল হাসান রাকিব (২৬), মুহাম্মদ মাসুদ আলম মাসুদ (২৫), মুহাম্মদ আলী হোসেন শেখ আলী (২৮) ও আবু সাইদ ফজলে রাব্বী সিয়াম (২০)।

আজ রোববার বেলা একটার দিকে রাজধানীর চানখাঁরপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ঘটনার দিন চুরি যাওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার চারজনের মধ্যে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন।

৯ এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের বাসভবনে হামলা ঘটনায় পরদিন ১০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এস এম কামরুল আহসানের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার চারজনের মধ্যে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। শুধু মাসুদ আলম ঢাকা আলিয়া মাদরাসার ছাত্র। অপর তিনজন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র নন। এর মধ্যে রাকিবের নামে বরিশাল ও লক্ষ্মীপুরে পাঁচটি মামলা রয়েছে বলে জানা যায়।

আরো পড়ুন- রমজানের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ