শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ

রাজধানীতে ২ ফ্লাইটের ঝড়ের মুখে অবতরণে রক্ষা পেলো শতাধিক যাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মুম্বাই ও কলকাতা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা জেট এয়ারওয়েজের দুটি ফ্লাইট রোববার আকাশপথে (২৯ জুলাই) ঝড়ের মুখে পড়ে। এতে ফ্লাইট দুটি বাড়তি সময় আকাশে উড়তে থাকে। ঝড়ের কারণে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেওয়ায় পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট দুটি নিরাপদে অবতরণ করে।

যাত্রীরা জানিয়েছেন, ফ্লাইটি দুটি ঢাকার আকাশে প্রবেশের আগেই ঝড়ের কবলে পড়ে। এ সময় ফ্লাইটটি ধাক্কা ও দোল খাচ্ছিল। প্রায় ২ ঘণ্টা আকাশে অতিরিক্ত সময় অবস্থান করায় উড়োজাহাজ দুটির মজুদ জ্বালানির পরিমাণও কমে আসে। ফলে যাত্রীদের উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে পাইলট ফ্লাইট জরুরি অবতরণ করান।

রোববার (২৯ এপ্রিল) সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ ঘটনা ঘটে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ইনকোয়ারি বিভাগে কর্মরত জয়নাল আবেদিন জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতা থেকে জেট এয়ারওয়েজের ৯ ডব্লিউ-২৭৪ শাহজালালে ৯টা ৫ মিনিটে অবতরণ করার কথা থাকলেও ৯টা ৩৪ মিনিটে অবতরণ করে। মুম্বাই থেকে আসা অপর ফ্লাইট ৯ ডব্লিউ-২৭৬ বিমানটি ১১টা ১৫ মিনিটের পরিবর্তে ১২টা ১৮ মিনিটে শাহজালালে অবতরণ করে।

আরো পড়ুন- ‘কাকরাইলে যা ঘটছে তা খুবই দুঃখজনক ও বেদনাদায়ক’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ