শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ

‘বাল্যবিয়ে প্রতিরোধে ইমামগণ বড় ভূমিকা রাখতে পারে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বাল্যবিয়ে প্রতিরোধে মসজিদের ইমাম বড় ধরনের ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, ‘এ ক্ষেত্রে সরকারেরও বড় দায়িত্ব আছে বাল্যবিয়ে ঠেকাতে।’

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তনে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত ‘বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ’ শীর্ষক সেমিনারে মন্ত্রী এ মন্তব্য করেন।

মন্ত্রী আরো বলেন, ‘আমাদের দেশে শৈশব থেকেই ছেলে ও মেয়েশিশুদের মধ্যে অযাচিত দূরত্ব সৃষ্টি করার একটা প্রবণতা রয়েছে, যা বাল্যবিয়ের কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে অন্তরায় হিসেবে কাজ করে।’ এ সময় বাল্যবিয়ে নিরোধ আইনের বিশেষ বিধান প্রসঙ্গে সভা-সেমিনার হলেও জোরালো কোনো কর্মসূচি দেখা যায়নি বলেও মন্তব্য করেন মন্ত্রী।

সেমিনারে বাল্যবিয়ে প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বেসরকারি সংস্থা টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগমকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

এই রমজানে ৩০০ ইমাম নেবে ফ্রান্স

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ