শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ

পাসপোর্ট না থাকলেও তারেক রহামনের নাগরিকত্বে সমস্যা নেই : আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পাসপোর্ট না থাকলেও বাংলাদেশের নাগরিকত্বে কোনো সমস্যা নেই।

মন্ত্রী জানান, তারেক রহমান বাংলাদেশের পাসপোর্ট জমা দিয়ে দিলেও তাঁকে ফেরত আনা যাবে। তিনি বলেন, ‘আমি যতটুকু জেনেছি, তিনি যুক্তরাজ্যে নিজের পাসপোর্ট জমা দিয়ে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। এটার অর্থ এই নয় যে তিনি বাংলাদেশে আর আসতে পারবেন না। তাঁর বিরুদ্ধে অপরাধের যে সময়কাল ছিল, তখন তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন। এটাই হলো মুখ্য বিষয়।’

তারেক রহমানের পাসপোর্ট জমা দেওয়া নিয়ে কয়েক দিন ধরেই সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দাবি, পাসপোর্ট জমা দেওয়ার মাধ্যমে তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব প্রত্যাখ্যান করেছেন।

অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবারই বলেছেন, দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে।

এসবের পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা আইনমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন, তারেক রহমান যদি বাংলাদেশের নাগরিক না-ই হন, তাহলে সরকার কীভাবে তাঁকে ফেরত আনার উদ্যোগ নেবে? জবাবে আনিসুল হক বলেন, ‘পাসপোর্ট না থাকলেও বাংলাদেশের নাগরিকত্বে কোনো সমস্যা নেই। পাসপোর্ট হলো কেবল একটি ট্রাভেল ডকুমেন্ট।’

এইচজে

আরো পড়ুন- ‘এ যুগেও প্রশাসনের সহযোগিতা ছাড়া নকলমুক্ত পরীক্ষা নেয়া সম্ভব’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ