শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

‘আবেদন করলেও তারেক রহমান নতুন পাসপোর্ট পাবেন না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রেজওয়ান বলেছেন, ফোজদারি অপরাধে সাজাপ্রাপ্ত হওয়ায় আইন অনুযায়ী আবেদন করলেও তারেক রহমান নতুন পাসপোর্ট পাবেন না।

বৃহস্পতিবার বেলা ১১টায় আগারগাঁও পাসপোর্ট অধিদফতরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, আইনে রয়েছে, আবেদনকারী দরখাস্ত পেশের তারিখ থেকে আগের পাঁচ বছরের ভিতরে যেকোনো সময় বাংলাদেশের যেকোনো আদালত দ্বারা নৈতিক স্খলনজনিত কারণে সাজাপ্রাপ্ত অথবা ন্যূনতম দুই বছরের দণ্ডপ্রাপ্ত হলে তিনি পাসপোর্ট পাবেন না।

তিনি আরও বলেন, আইন অনুযায়ী কোনো ফোজদারি অপরাধের মামলায় যদি কেউ হাজিরা এড়াতে চেষ্টা করে তবে সে পাসপোর্ট পাবেন না। তিনি ট্রাভেল পাশ নিয়ে দেশে ফিরতে পারবেন। তবে বাংলাদেশে এসে আবেদন করলেও পাসপোর্ট পাবেন না।

তারেকের নির্বাসিত জীবন বিএনপির জন্য কি চ্যালেঞ্জ?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ