শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ

ফেসবুক হ্যাকের অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিজের ফেসবুক আইডি হ্যাক হয়েছে অভিযোগ করে মঙ্গলবার সকালে পোস্টে লিখেছেন, আমার ফেসবুকের ওপর অনেক অত্যাচার হয়েছে সারা রাত। হ্যাকিং, পোস্ট উধাও, বুঝতেই পারছেন এই বিনিয়োগ কারা করেছে।’

এরপর একটি পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম লিখেছেন, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে তারেক রহমান তার পাসপোর্ট জমা দিয়েছেন, এ সংক্রান্ত তথ্য ও ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। যা তিনি এখন ‘উধাও’ হওয়ার অভিযোগ করেছেন।

গুলশানের নিজ বাসায় গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে শাহরিয়ার আলম বলেন, তারেক রহমান অসত্য বক্তব্য দিচ্ছেন। তিনি পাসপোর্ট হস্তান্তর করেছেন।

পাসপোর্টটি তিনি কোন অফিসে হস্তান্তর করেছেন সে প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক রহমান পরিষ্কারভাবে বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট হস্তান্তর করেছেন।

এর আগে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে শনিবার যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে সবুজ পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন তারেক রহমান। তিনি প্রশ্ন তুলে বলেন, সেই তারেক রহমান কিভাবে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।

এরপর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী তারেক রহমান পাসপোর্ট জমা দেননি বলে দাবি করেন।

প্রকাশিত এই সংবাদে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য প্রতাখ্যান করে সরকারের উদ্দেশ্যে বিএনপি বলছে, তারেক রহমান যদি তার বাংলাদেশি পাসপোর্ট লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে জমা দিয়ে থাকেন, তাহলে সেটি প্রদর্শন করুক সরকার।

অপরদিকে, বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগ বলছে, তারেক রহমানের কাছে বাংলাদেশি পাসপোর্ট থাকলে দেখাতে বলেন। এদিকে, সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আইনি নোটিশও পাঠিয়েছেন তারেক রহমান।

আরো পড়ুন- সৌদি বিমান হামলায় হুথি জোটের রাজনৈতিক প্রধান নিহত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ